সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে চোরাই মোটরসাইকেলসহ আটক-১

রামগতিতে চোরাই মোটরসাইকেলসহ আটক-১

রামগতিতে চোরাই মোটরসাইকেলসহ আটক-১

লক্ষ্মীপুরের রামগতিতে বিশেষ অভিযানে চোরাইকৃত একটি পুরাতন নাম্বার বিহীন এপাচি ব্র্যান্ডের ১৬০সিসি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের সুজনগ্রাম এলাকা থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এসময় মোটরসাইকেল চুরি মামলার প্রধান আসামী মো: আবদুর রহিম(১৯)কে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভোলা জেলার ইলিশা এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের সুজনগ্রাম এলাকায় নিয়ে আসে। গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে চোরাইকৃত একটি পুরাতন নেবি ব্লু রঙ্গের নাম্বার বিহীন এপাচি ব্র্যান্ডের ১৬০সিসি মোটরসাইকেল সহ মোটরসাইকেল চুরি মামলার প্রধান আসামী মো: আবদুর রহিমকে আটক করে। চোরাইকৃত মোটরসাইকেলটির ইঞ্জিন নং-DE4EJ2618178 ও চেসিস নং-MD634KE43J2E16750।

গ্রেপ্তারকৃত আসামী মো: আবদুর রহিম উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের সবুজগ্রাম এলাকার জহির মিস্ত্রির বাড়ীর বাসিন্দা মো: আবুল কাশেমের ছেলে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং গ্রেপ্তার হওয়া আসামী মো: আবদুর রহিমকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে, আদালতের নির্দেশে আসামীকে কারাগারে পাঠানো হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com