সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মাদক মামলায় কারাভোগের পর হাজতির মৃত্যু

লক্ষ্মীপুরে মাদক মামলায় কারাভোগের পর হাজতির মৃত্যু

লক্ষ্মীপুরে মাদক মামলায় কারাভোগের পর হাজতির মৃত্যু

লক্ষ্মীপুর জেলা কারাগারে মাদক মামলায় ১১ দিন কারাভোগের পর মো. শাহেদ হোসেন (৩০)নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি জেলার রায়পুর থানায় দায়ের কৃত একটি মাদক মামলার আসামী হিসেবে কারাগারে বন্দি ছিলেন। এর আগে রায়পুর থানা পুলিশ গত ৭ই মার্চ তাকে ইয়াবা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে প্রেরণ করে।

নিহত শাহেদ সদর উপজেলার দালালবাজার করইতলা গ্রামের আবদুল হক ব্যাপারী বাড়ির আবুল কাসেমের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। তার স্ত্রী এবং ৬ বছর বয়সী মেয়ে সায়মা আক্তার ও জাহিদ নামে ৫ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

সেলফোনে বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা কারাগার সুপার রফিকুল কাদের ও জেলার সাখাওয়াত হোসেন বলেন, সকাল সোয়া ১০ টার দিকে শাহেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে দ্রত সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। সুরতহাল ও ময়না তদন্ত শেষে সন্ধ্যায় স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, সকালে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসে। আমরা পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। সুরতহাল শেষে বিকেলে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। একই সঙ্গে তার ভিসেরা সংগ্রহ করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com