সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ভর্তূকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

লক্ষ্মীপুরে ভর্তূকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

লক্ষ্মীপুরে ভর্তূকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে পারিবারিক কার্ডের মাধ্যমে নি¤œ আয়ের পরিবারের মাঝে ভর্তূকি মূল্যে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে পৌর মেয়রের বাসভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। এসময় একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও একজন ট্যাগ অফিসারের নেতৃত্বে কার্ডধারী প্রত্যেক সুবিধাভোগীর মাঝে এসব পণ্য বিক্রি শুরু হয়।

পৌর মেয়র মোজাম্মেল হায়দর মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন।

টিসিবির ডিলারদের নির্ধারিত গাড়ি থেকে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল কেজি প্রতি ৬৫ টাকা, সয়াবিন তৈল কেজি প্রতি ১১০ টাকা ও ছোলা কেজি প্রতি ৫০ টাকা দরে ক্রয় করতে পারবেন উপকারভোগীরা।

একই সাথে জেলার রায়পুর, রামগতি, কমলনগর ও রামগঞ্জেও এসব টিসিবির পণ্য ভর্তূকি মূল্যে বিক্রয় কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, রোববার (২০ মার্চ) জেলার পাঁচটি উপজেলায় ৯ হাজার ৮৮টি পরিবার ও (সোমবার) ২১ মার্চ জেলার পাঁচটি উপজেলার ৭ হাজার ৮১৪টি পরিবারকে টিসিবির পণ্য ক্রয়ের সুবিধা পাবেন। পাঁচ উপজেলায় ১৩ জন ডিলারের মাধ্যমে এই পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com