সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সাংবাদিক আজাদ ও সাংবাদিক সাজ্জাদের বাবা হাজী আলী আহম্মদ আর নেই

সাংবাদিক আজাদ ও সাংবাদিক সাজ্জাদের বাবা হাজী আলী আহম্মদ আর নেই

সাংবাদিক আজাদ ও সাংবাদিক সাজ্জাদের বাবা হাজী আলী আহম্মদ আর নেই

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিহাট বাজার সংলগ্ন চরফলকন গ্রামের অধিবাসী এবং হাজিহাট বাজারের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হাজী আলী আহম্মদ আর বেচেঁ নেই (ইন্না-লিল্লাহ….. রাজেউন)। সোমবার সকাল সাড়ে সাতটায়  লক্ষ্মীপুর ওয়েলকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এর আগে বার্ধক্যজনিত নানা রোগ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।

তাঁর ছেলে কমলনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। সোমবার বিকেলে আছরের নামাজের পর জানাজা শেষে তাঁকে হাজিরহাট বাজার সংলগ্ন চর ফলকন গ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে আবুল কালাম আজাদ এনটিভি এবং দৈনিক যুগান্তরের লক্ষ্মীপুর প্রতিনিধি পদে দায়িত্বরত আছেন এবং ছোট সাজ্জাদুর রহমান দৈনিক যুগান্তরের রামগতি-কমলনগর উপজেলা প্রতিনিধি এবং কমলনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com