সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে আগুনে পুড়লো খামারির স্বপ্ন

লক্ষ্মীপুরে আগুনে পুড়লো খামারির স্বপ্ন

লক্ষ্মীপুরে আগুনে পুড়লো খামারির স্বপ্ন

লক্ষ্মীপুরে আবুল হাশেম নামে এক ব্যবসায়ীর তিনটি খড়ের গাদায় আগুন দেয়ার অভিযোগ উঠেছে আলী আহাম্মদ গংদের বিরুদ্ধে। এতে ওই ব্যবসায়ীর প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। ক্ষতিগ্রস্থ আবুল হাশেম কুশাখালী ইউনিয়নের গোড়ারবাগ এলাকার বাসিন্দা। অভিযুক্ত আলী আহাম্মদ একই এলাকার নুর মোহাম্মদের ছেলে। এর আগে ১৮ মার্চ (শুক্রবার) সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের গোড়ারবাগ এলাকার আবুল হাশেমের গরুর খামারে এঘটনা ঘটে। এঘটনায় আলী আহাম্মদকে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন হাশেম।

ক্ষতিগ্রস্থ আবুল হাশেম ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন এশার নামায পড়ছিলেন মুসল্লীরা। এসময় হঠাৎ আগুনের পুলকি দেখতে পেয়ে বাড়ীর নারীরা শোরচিৎকার শুরু করলে মসজিদ থেকে মুসল্লীরা এগিয়ে আসে। এসময় কয়েকজন আলী আহাম্মদসহ দুই-তিনজনকে খড়ের গাদার পাশ দিয়ে দৌঁড়ে যেতে দেখেন। মুহুর্তে আগুন খড়ের গাদা তিনটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় চেয়ারম্যান ও দাসের পুলিশ স্থানীয়দের সহায়তা নিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেও গেলো বছর একইভাবে খড়ের গাদায় আগুন দেয়ার অভিযোগ উঠে আলী আহাম্মদের বিরৃুদ্ধে।

এবিষয়ে জানতে অভিযুক্ত আলী মোহাম্মদের বাড়ীতে গেলে সেখানে তাকে পাওয়া যায়নি।

স্থানীয় চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিক জানালেন, বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com