সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে জাটকা নিধন বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রামগতিতে জাটকা নিধন বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রামগতিতে জাটকা নিধন বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মিসু সাহা নিক্কনঃ লক্ষ্মীপুরের রামগতিতে ইলিশ রক্ষায় জাটকা নিধন না করার আহ্বান জানিয়ে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদফতর এ সভার আয়োজন করেন।

গতকাল শনিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার মৎস্য অবতারণ কেন্দ্রে জাটকা রক্ষা ও মৎস্য অভয়াশ্রম কার্যক্রম বাস্তবায়নে এক জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

উক্ত জনসচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদ, চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন, জেলে প্রতিনিধি প্রমুখ।

এসময় বক্তারা স্থানীয় জেলে সম্প্রদায়ের প্রতিনিধিদের জাটকা না ধরার আহ্বান জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ব্রীজ ঘাট থেকে মেঘনার বিভিন্ন এলাকায় নৌপথে ইলিশ রক্ষায় জাটকা নিধন বন্ধে অভিযান পরিচালিত হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com