সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
Lakshmipur24.com

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ২ শত কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ।

আজ শুক্রবার ভোরে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ীতে ওই জব্দকৃত ছোট সাইজের জাটকা ইলিশগুলো এনে স্থানীয় এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। এরআগে বড়খেরী নৌ-পুলিশ অভিযান চালিয়ে টাংকির ঘাটের পার্শ্ববর্তি এলাকার নদীর তীর থেকে ওই মাছগুলো জব্দ করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদ বলেন, নদীর মাছ ধরা হচ্ছে এমন খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে প্রায় ২ শত কেজি জাটকা ইলিশ জব্দ করেছি। তবে, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জেলেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে মাছগুলো রেখে পালিয়ে যায়।

উল্লেখ্য: ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে জাটকার অভয়াশ্রম। এসময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় একশ’ কিলোমিটার এলাকায় মাছধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com