সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পিকআপ চাপায় ট্রাকড্রাইভার নিহত

লক্ষ্মীপুরে পিকআপ চাপায় ট্রাকড্রাইভার নিহত

লক্ষ্মীপুরে পিকআপ চাপায় ট্রাকড্রাইভার নিহত

লক্ষ্মীপুরে মালবাহী পিকআপ চাপায় মো: ফয়সাল নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসময় আরমান নামে আরও এক যুবক আহত হয়েছেন। ফয়সাল ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের নজির মাঝি বাড়ির কালা মিয়ার ছেলে ও পেশায় ট্রাকচালক। সোমবার সকালে লক্ষ্মীপুর রামগতি সড়কের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের খাজুর গাছ তলা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি তদন্ত মমিনুল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল ও তার বন্ধু আরমান মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কর্মস্থল সদর উপজেলার মজু চৌধুরী হাট এলাকায় যাচ্ছিলেন। পথে খাজুর গাছ তলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ফয়সাল পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। কপাল ও হাতে মারাত্মকভাবে আঘাত পেয়ে আহত হন আরমান।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি তদন্ত মমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পিকআপটি জব্দ করা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com