সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে নিখোঁজ সেই ৪ স্কুলছাত্রী উদ্ধার

লক্ষ্মীপুরে নিখোঁজ সেই ৪ স্কুলছাত্রী উদ্ধার

লক্ষ্মীপুরে নিখোঁজ সেই ৪ স্কুলছাত্রী উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগর থেকে ঢাকায় নানা বাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হওয়া সেই ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তারা সম্পর্কে নিকটতম আত্মীয়। রোববার (৮ মে) রাত ৯ টার দিকে পুলিশ সুপার ৪ শিক্ষার্থীর উদ্ধারের বিষয় নিশ্চিত করেন।

এর আগে, রোববার  বিকেলে  লক্ষ্মীপুর শহরের আঠিয়া তলী এলাকায় এক পুলিশ সদস্য বাসা থেকে ৪ ছাত্রীকে উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ বলেন, সেই ৪ স্কুলছাত্রী অভিমান করে বাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। বেশি রাত হওয়ার কারণে তারা ঢাকা যেতে পারেনি। লক্ষ্মীপুর গ্যাস পাম্প এলাকায় তারা কান্নাকাটি করে। বিষয়টি লক্ষ্য করে এক সিএনজি অটোরিকশা চালক তাদের উদ্ধার করে নরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে পুলিশ সদস্যের স্ত্রী তাদের রেখে দেন। তারা সবাই তাদের পরিচয় গোপন রেখেছে। নিখোঁজের বিষয়টি গণমাধ্যম ও প্রশাসনের নজরদারি কারণে দ্রুত উদঘাটন করা সম্ভব হয়।

উদ্ধার স্কুলছাত্রীরা হলেন, জোবায়দা আক্তার (১২), সিমু আক্তার (১৪), মিতু আক্তার (১২) ও সামিয়া আক্তার নিহা (১৩)। এদের মধ্যে জোবায়দা চরবসু গ্রামের মো. ইব্রাহিমের মেয়ে ও চতুর্থ শ্রেণির ছাত্রী, সিমু মৃত আবুল খায়ের চুন্নুর মেয়ে ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী, মিতু একই বাড়ির জয়নাল আবেদিনের মেয়ে ও পঞ্চম শ্রেণির ছাত্রী এবং নিহা শামছুল আলমের মেয়ে ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা সম্পর্কে চাচাতো বোন। তারা গ্রামে থাকতে চায় না। শহরে গিয়ে পোশাক কারখানায় কাজ করতে চায়। রাত ৯ টার দিকে অভিভাবকদের সাথে কমলনগর থানায় পাঠানো হয় তাদের।

পুলিশ জানায়, শনিবার সকাল ৮টার দিকে ওই ৪ স্কুলছাত্রী উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের বাড়ি থেকে বের হয়। তাদের খুঁজে না পেয়ে শনিবার সন্ধ্যায় দাদি আকলিমা বেগম কমলনগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। ডায়েরির সূত্রধরে পুলিশ ৪ স্কুলছাত্রীর সন্ধান শুরু করে এবং বিকেলে একটি মুঠোফোনের সূত্র ধরে লক্ষ্মীপুর জেলা কারাগারের পাশের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com