সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতির ইউপিতে উপনির্বাচনে নৌকার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রামগতির ইউপিতে উপনির্বাচনে নৌকার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রামগতির ইউপিতে উপনির্বাচনে নৌকার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আকবর হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

আজ (বুধবার) সকালে পারিবারিক অসুবিধার কারণ দেখিয়ে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন। 

চর আলেকজান্ডার ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আকবর হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। একাধিকবার মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আকবর হোসেন ওই ইউনিয়ন পরিষদের মেম্বারের পদ থেকে পদত্যাগ করে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। এছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) মো. শফি উল্যাহর ছেলে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে নৌকা প্রতীকের প্রার্থী আকবর হোসেন পারিবারিক কারণে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন। এবং তার দাখিলকৃত মনোনয়নপত্রটি প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণের আবেন করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় আকবর হোসেনকে আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদন্দ্বিতা করার জন্য নৌকা প্রতীকে মনোনয়ন দেন। দলীয় সিদ্ধান্ত ছাড়াই সে আজ বুধবার মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে শুনেছি। এ বিষয়ে পরবর্তী সাংগঠনিক ভাবে তার বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে জানতে আকবর হোসেন ফোন করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, আগামী ১৫ জুন এই ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ কথা রয়েছে। ২৬ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। গত ১৭ মে উপনির্বাচনে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। তার মধ্যে মোহাম্মদ নাজমুল হাসান ঋণ খেলাপী হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এর মধ্যে নৌকা প্রতীক আকবর হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এখন তিন জনের মধ্যে রয়েছে স্বতন্ত্র প্রার্থী শামীম আব্বাছ ও মো. আবুল ফাতাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. রিয়াজ হোসেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com