সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রামগতিতে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রামগতিতে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লক্ষ্মীপুরের রামগতিতে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার বন্ধে উপজেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে আজাদনগরে অবস্থিত ইউ বি সি ডায়াগনস্টিক এন্ড মেডিক্যাল সার্ভিসেস লাইসেন্স বিহীনভাবে পরিচালনার কারনে সীলগালা করা হয় এবং আলেকজান্ডার বাজারে অবস্থিত নব দিগন্ত ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বার ও আরওয়া ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বারকে লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষে পরিচালনা করার নিমিত্তে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খান এ রায় দেন। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ গোলাম সারোয়ার, থানার পুলিশ সদস্যরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীস মজুমদার বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সারা দেশের মতো রামগতি উপজেলায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের তালিকা তৈরি করে অভিযান চালানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, নিবন্ধনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করে সিলগালা করে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। নিবন্ধন পেলে সাময়িকভাবে বন্ধ করে দেয়া সেন্টারগুলো চালু করতে পারবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com