সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে পিকআপ উল্টে, দুই জনের মৃত্যু, আহত আরো ৪জন

রামগতিতে পিকআপ উল্টে, দুই জনের মৃত্যু, আহত আরো ৪জন

রামগতিতে পিকআপ উল্টে, দুই জনের মৃত্যু, আহত আরো ৪জন

লক্ষ্মীপুরের রামগতিতে মাছবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাহিরে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই জেলে নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) ভোরে আলেকজান্ডার-সোনাপুর সড়কের চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেলাল হোসেন (৪০) ও গিয়াস উদ্দিন (৩৮)। নিহত বেলাল উপজেলার চরকলাকোপা গ্রামের আবুল কালামের ছেলে ও গিয়াস একই গ্রামের এনামুল হকের ছেলে।

এ সময় আরও চারজন আহত হয়েছে। তবে তাদের নামপরিচয় জানা যায়নি। নিহত এবং আহতরা পেশায় জেলে।

রামগতি থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, ভোররাতে কয়েকজন একটি মৎস্য খামার থেকে মাছ শিকার করে। পরে মাছগুলো বিক্রি করার উদ্দেশ্যে মাছ এবং জাল পিকআপ গাড়িতে নিয়ে উপজেলার আজানগর বাজারের দিকে নিয়ে রওনা হয়। পথিমধ্যে চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদ সামনে গেলে পিক-আপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় একজন জেলে নিহত হয়। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনায় আরও চার জেলে আহত হয়েছে। তারা বিভিন্ন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পিক-আপটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে বলে জানান ওসি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com