সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে চিংড়ির রেণু আহরণ ও পরিবহনের অপরাধে ৭জনকে অর্থদণ্ড

রামগতিতে চিংড়ির রেণু আহরণ ও পরিবহনের অপরাধে ৭জনকে অর্থদণ্ড

রামগতিতে চিংড়ির রেণু আহরণ ও পরিবহনের অপরাধে ৭জনকে অর্থদণ্ড

লক্ষ্মীপুরের রামগতিতে চিংড়ির রেণু আহরণ ও পরিবহনের অপরাধে ৭জন ব্যক্তিকে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ রবিবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এ রায় দেন। এরআগে ভোররাতে যৌথ অভিযান চালিয়েছেন উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড। এসময় উপজেলার সদর আলেকজান্ডার থেকে একটি ট্রাক ভর্তি ১১ লক্ষ চিংড়ির রেণু আটক করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের বাসিন্দা আলী আহম্মদের ছেলে আনোয়ার হোসেন (৫৩), একই উপজেলার চর রমিজ ইউনিয়নের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে ফেরদৌস (৩৫) ও হুমায়ুন কবিরের ছেলে আকবর হোসেন (২৫), চর আলগী এলাকার বাসিন্দা গোফরানের ছেলে আবু তাহের (৪৮), সেবাগ্রাম এলাকার বাসিন্দা কিবরিয়ার ছেলে ইউসুফ(৩২), পৌর শিক্ষাগ্রাম এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে মিজান (৩২), এবং চরসীতা এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে মো. রিপন (২২)।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কোস্টগার্ড সদস্যসহ প্রমুখ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত চিংড়ির রেণু গুলো নদীতে প্রকাশ্যে অবমুক্ত করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, চিংড়ির রেণু আহরণ ও পরিবহনের অপরাধে ওই আটককৃত ব্যক্তিদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com