সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতির মেঘনা নদীতে নিখোঁজ হওয়া সুকানীর লাশ উদ্ধার

রামগতির মেঘনা নদীতে নিখোঁজ হওয়া সুকানীর লাশ উদ্ধার

রামগতির মেঘনা নদীতে নিখোঁজ হওয়া সুকানীর লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতিতে বদ্দার হাটের উত্তর এলাকায় বালু বোঝাই একটি বলগেট থেকে পড়ে নিখোঁজ হওয়া সুকানী মোন্তাজ মোল্লার (৫৮) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। 

আজ শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার চর গজারিয়া এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। এরআগে গত মঙ্গলবার বিকেলে নিখোঁজ হন তিনি। মোন্তাজ মোল্লা পটুয়াখালী সদরের বাসিন্দা আমজাদ মোল্লার ছেলে।

নিখোঁজ হওয়া মোন্তাজ মোল্লার ভাতিজা সাইফুল ইসলাম জানান, বালু বোঝাই একটি বলগেটটি ভোলা থেকে আলেকজান্ডার বদ্দার হাট ঘাটে আসতেছিল। পথিমধ্যে সূয়ানের (বলগেট দিক নির্ধারক যন্ত্র) ধাক্কা লেগে তার চাচা মেঘনা নদীতে পড়ে যান। অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে চাচার লাশের সন্ধান মেলেছে।

রামগতি ফায়ার সার্ভিসের অফিস সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর থেকেই তারা উদ্ধারের চেষ্টা চালিয়েছেন। পরবর্তীতে চাঁদপুর থেকে আগত ডুবুরি টিম বদ্দার হাটের উত্তর এলাকা সোনালী গ্রাম সংলগ্ন স্থানে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজও করেছিলেন।

কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার (সিসি) এম লোকমান হাকিম ঘটনার সত্যতা নিম্চিত করে জানান, নিখোঁজ হওয়া সুকানী মোন্তাজ মোল্লা মরদেহ চর গজারিয়া এলাকায় নদীতে কারেন্ট জালের সাথে আটকা ছিল। আমরা লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ কে হস্তান্তর করেছি।

বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

 

 

 

মিসু সাহা নিক্কন

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com