সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে আ’লীগ নেতার বাঁধে অনাবাদী ৫০ একর জমি

রায়পুরে আ’লীগ নেতার বাঁধে অনাবাদী ৫০ একর জমি

রায়পুরে আ’লীগ নেতার বাঁধে অনাবাদী ৫০ একর জমি

লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামীলীগ নেতা শাহজালাল রাহুলের দেয়া বাঁধে অনাবাদি হয়ে পড়েছে প্রায় ৫০ একর জমি। পানি বন্দী রয়েছে শতাধিক পরিবার। তবে রাহুলের ভয়ে কেউই ওই বাঁধ কাটার সাহস পাচ্ছে না, অভিযোগ স্থানীয়দের।

রাহুল উপজেলার চরবংশী ইউনিয়নের আবদুর রশীদ ব্যাপারীর ছেলে ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক।

জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মেঘনা তীরবর্তী উত্তর চররমনী মোহন গ্রামে প্রায় পাঁচ শতাধিক পরিবার বসবাস করে। এখানকার বাসিন্দারা কৃষিকাজ ও নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। প্রতি বছর জমিতে ধান, সয়াবিনসহ বিভিন্ন ফসল চাষাবাদ করলেও এবছর পাশর্^বর্তী রায়পুর উপজেলার চরবংশী এলাকার রাহুল খালের মুখে বাঁধ দিয়ে পানি নিষ্কাষণ বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। এতে ওই এলাকার শতাধিক কৃষক জমিতে আবাদ করতে পারছেন না, পানি বন্দী হয়ে পড়েছে প্রায় শতাধিক পরিবার। শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজারে যেতে কষ্ট হচ্ছে এখানকার বাসিন্দাদের, তবুও ভয়ে কেউ কিছু বলতে চাচ্ছে না।

এদিকে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানালেন, পানি এসে রাহুলের ধানের জমি নষ্ট হয়ে যাওয়ায় বাঁধ দেয়া হয়েছে। পানি নিষ্কাষণের জন্য ইতিমধ্যে দুইটি কালভার্ট স্থাপনের কথাও জানালেন তিনি।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com