সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এক নেতা ঢাকা আরেক নেতা সৌদি, সড়কের দাবিতে সোচ্চার এলাকাবাসী

এক নেতা ঢাকা আরেক নেতা সৌদি, সড়কের দাবিতে সোচ্চার এলাকাবাসী

এক নেতা ঢাকা আরেক নেতা সৌদি, সড়কের দাবিতে সোচ্চার এলাকাবাসী

লক্ষ্মীপুরে কাঁচা রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। রোববার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর এলাকায় এঘটনা ঘটে। এসময় বিক্ষোভকারীরা পার্বতীনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন চৌধুরী কাচারী বাজার হইতে বাংলাবাজার পর্যন্ত সড়কটি দ্রুত পাকাকরণের দাবি করেন।

এদিকে সরকারী উন্নয়ন কাজে নিজেদের সম্পৃক্ত না করে শুধু পদ-পদবী নিয়ে স্থানীয় সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সালাহ্ উদ্দিন আহম্দে ভূঁইয়া ঢাকায় ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী মোস্তফা কামরুল বিদেশে অবস্থান করায় তাদের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।

আওয়ামীলীগ নেতা নুর হোসেন জুয়েল ও ওয়ার্ড আ’লীগ সভাপতি আশরাফ উল্ল্যাহসহ স্থানীয়রা জানায়, পার্বতীনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন চৌধুরী কাচারী বাজার হইতে বাংলাবাজার পর্যন্ত একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এসড়ক দিয়ে প্রতিদিন সহস্্রাধিক মানুষ জেলার একমাত্র কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যাতায়াত করে। এসড়কের শুরুতেই রয়েছে পুরো ইউনিয়নের সেবা কেন্দ্র ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্যসেবার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, রয়েছে বাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি স্থাপনা। কিন্তু সড়কের বেহাল দশার কারণে মানুষের ভোগান্তির আর কোনো শেষ নেই। প্রতিনিয়ত কর্দমাক্ত মাটিতে যানবাহন আটকে নষ্ট হচ্ছে কর্মঘন্টা, ভোগান্তিতে পড়ছে শিশু আর নারীরা।

এসময় আওয়ামীলীগ নেতারা স্থানীয় উন্নয়নকাজে সম্পৃক্ত না থাকায় ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী মোস্তফা কামরুলকে বহিস্কারের দাবি তোলেন। এব্যাপারে ব্যবস্থা নিতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা আ’লীগ সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম পলাশের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

এসময় ৩০১৬ আইডি এর পার্বতীনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন চৌধুরী কাচারী বাজার হইতে বাংলাবাজার পর্যন্ত সড়কটি দ্রুত পাকাকরণের দাবি করেন স্থানীয়রা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com