সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে সড়ক দূর্ঘটনায় এক মনির নিহত, অপর মনির আহত

কমলনগরে সড়ক দূর্ঘটনায় এক মনির নিহত, অপর মনির আহত

কমলনগরে সড়ক দূর্ঘটনায় এক মনির নিহত, অপর মনির আহত

লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দূর্ঘটনায় মোঃ মনির হোসেন(২৬)নামের এক যুবক নিহত হয়েছে। মনির নামে অপর আরেকজন গুরত্বর আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টায় কমলনগর থানার দুইশ’ গজ পশ্চিমে লক্ষ্মীপুর -রামগতি আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, নিহত যুবক ঘটনার সময় নিজ প্রয়োজনে লরেঞ্চ বাজার থেকে উপজেলা সদর হাজির হাটে মোটরসাইকেল যোগে রওয়ানা দিয়ে পথিমধ্যে সড়কে থাকা পাথর কনা ও বালির উপর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে ছিঁটকে পড়ে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। পরে উপস্থিত লোকজন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষনা করেন। তাঁর সাথে থাকা অপর আরোহী মোঃ মনির (২৪) গুরুতর আহত অবস্থায় কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত যুবক উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ রমজান আলী ওরফে শরবত আলী বাড়ির মৃত বেলায়েত হোসেন ওরফে কোরবান আলির ছেলে। সড়ক দূর্ঘটনায় নিহত মনিরের মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ নাসির উদ্দীন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com