সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতি উপজেলা ও পৌর শ্রমিকলীগের নতুন কমিটি ঘোষণা

রামগতি উপজেলা ও পৌর শ্রমিকলীগের নতুন কমিটি ঘোষণা

রামগতি উপজেলা ও পৌর শ্রমিকলীগের নতুন কমিটি ঘোষণা

জাতীয় শ্রমিক লীগ লক্ষ্মীপুর জেলার অধীনে রামগতি উপজেলা শাথার আংশিক পুর্ণাঙ্গ ও পৌর শাখার পুর্ণাঙ্গ কার্যকরী নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। লক্ষ্মীপুর জেলার জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব বেল্লাল হোসেন ক্বারী ও আহ্বায়ক মো. ইউসুফ পাটোয়ারী স্বাক্ষরিত দলীয় প্যাডে ওই কমিটির  অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত জাতীয় শ্রমিক লীগ রামগতি উপজেলা কমিটিতে মো. জামাল উদ্দিনকে সভাপতি ও মো. জোবায়ের হোসাইনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এবং পৌর শাখার কমিটিতে মো. জিল্লুর রহমানকে সভাপতি ও মো. মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

লক্ষ্মীপুর জেলার জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব বেল্লাল হোসেন ক্বারী জানান, দলীয় নেতা-কর্মীদের সহযোগীতায় দ্রুত এ কমিটিগুলোর ঘোষণা করা সম্ভব হয়েছে। জাতীয় শ্রমিক লীগ গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আগামী তিন বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কমিটির অনুমোদন দেয়ায় দলীয় নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। দলীয় সকল নির্দেশনা মেনে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে, এমন প্রত্যাশা জ্ঞাপন করেন তাঁরা।

মিসু সাহা নিক্কন/16/22

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com