সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ১৪২ পরিবারকে সরাসরি ঘর উপহার দিবেন প্রধানমন্ত্রী

রামগতিতে ১৪২ পরিবারকে সরাসরি ঘর উপহার দিবেন প্রধানমন্ত্রী

রামগতিতে ১৪২ পরিবারকে সরাসরি ঘর উপহার দিবেন প্রধানমন্ত্রী

মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ১৪২ জন ভূমিহীন ও গৃহহীনেরা ঘর উপহার পাচ্ছেন। চলতি অর্থ বছরে সর্বমোট ৩৯০ ভূমিহীন ও গৃহহীন পরিবার এ উপহার পাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছে ২১ জুলাই গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘরগুলো হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউপির ১ নম্বর ওয়ার্ডস্থ হারুন বাজার সংলগ্ন চর কলাকোপা আশ্রয়ণ প্রকল্পে ভার্চুয়ালি যুক্ত হবেন।

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। তার এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ও মুজিব শতবর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প-২ আওতায় ২০২০-২১ অর্থ বছরে ৫৭০ পরিবারকে এরআগে ঘর উপহার দেওয়া হয়। ৩য় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্প-২ আওতায় ২০২১-২২ অর্থ বছরে ৩৯০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দেওয়া হবে।এরমধ্যে ওইদিন ১৪২ টি সেমিপাকা ঘর হস্তান্তর করা হবে।

জেলা প্রশাসনের তদারকি ও উপজেলা প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় ১৪২ টি বাসগৃহের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী জানান, সঠিকভাবে যাছাই বাছাইয়ের মাধ্যমে পরিবারগুলোকে মনোনীত করে মজবুত বাসগৃহ নির্মাণের কাজ শেষ পর্যায়ে । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুলাই গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ১৪২টি ঘর সুফলভোগীদের নিকট হস্তান্তর করবেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com