সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

রামগতিতে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

রামগতিতে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে  প্রেস ব্রিফিং

লক্ষ্মীপুরের রামগতিতে ১৪২ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন জমিসহ ঘর। আজ বুধবার (২০ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী।
তিনি আরও বলেন, তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন (‘ক’ শ্রেণি) পরিবারের জন্য নির্মিত ঘরগুলো প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হস্তান্তর করা হবে। আগামীকাল গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপা আশ্রয়ণ প্রকল্পে ১৪২ উপকার ভোগীদের চাবি হস্তান্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সারা দেশে ২৬ হাজার ২২৯ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
৩য় পর্যায়ে রামগতিসহ ৫টি উপজেলার ১৪৪২টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে। এর মধ্যে রামগতি ৩৯০টি, সদর ৩০০টি, রায়পুর ৩০০টি, রামগঞ্জ ১৯২টি ও কমলনগর ২৬০ পরিবার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী আরও জানান, জেলায় ৩য় পর্যায়ে ১৪৪২ পরিবারের মাঝে ঘর বরাদ্দ দেওয়া হয়েছিল । বাকি ঘরের নির্মাণকাজ অব্যাহত আছে, তার কাজও শেষ পর্যায়ে। কাজ শেষে বরাদ্দ পাওয়া লোকদের মাঝে এগুলো বুঝিয়ে দেওয়া হবে। রামগতিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৩য় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্প-২ আওতায় ২০২১-২২ অর্থ বছরে ৩৯০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দেওয়া হবে। এরমধ্যে ১৪২ টি সেমিপাকা জমিসহ ঘর হস্তান্তর করা হবে। এরআগে আশ্রয়ণ প্রকল্প-২ আওতায় ২০২০-২১ অর্থ বছরে ৫৭০ পরিবারকে ঘর উপহার দেওয়া হয়েছিল। সারাদেশের ন্যায় লক্ষ্মীপুর জেলায় মোট ৩২২৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এর আগে লক্ষ্মীপুরে দুই ধাপে ১৭৮৬টি ঘর হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২ লাখ ৪১ হাজার টাকা। এসব ঘরে বিদুৎ, রাস্তা, স্যানিটারি, পানিসহ সব সুবিধার ব্যবস্থা রয়েছে।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com