সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ভাসুড় পেটালেন ছোট ভাই’র স্ত্রীকে, নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ

লক্ষ্মীপুরে ভাসুড় পেটালেন ছোট ভাই’র স্ত্রীকে, নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ

লক্ষ্মীপুরে ভাসুড় পেটালেন ছোট ভাই’র স্ত্রীকে, নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ

লক্ষ্মীপুরে নির্মাণ সামগ্রী খোয়া যাওয়ার কারণ জানতে চাওয়ায় ছোট ভাইয়ের স্ত্রী শারমিন আক্তার (২৫) কে পেটালেন ভাসুড় শাহিন (৪৫)। সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর গ্রামের তেতিয়া ভিটা বাড়ীতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শারমিন আক্তারের স্বামী আবদুল কাদের ওমান প্রবাসী। এদিকে এঘটনায় মামলা করায় শ্বশুড় ও অভিযুক্ত শাহিনের স্ত্রী মায়া বেগমের হুমকি ও ভয়ে বাড়ী ছাড়া ওই প্রবাসীর স্ত্রী। শুক্রবার বিকেলে প্রবাসীর স্ত্রী শারমিন ও তার স্বজনরা এসব বিষয় জানায়।

ভুক্তভোগী শারমিন ও তাঁর স্বজনরা জানায়, আবদুল কাদের প্রবাসে অর্জিত আয়ের টাকা দিয়ে বসত বাড়ীতে পাকাঘর নির্মাণ করছিলেন। কিন্তু নির্মাণ সামগ্রীর মালামাল খোয়া যাওয়ার কারণ জানতে চাইলে ভাসুড় শাহিন ধমক দিয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর করে। পরে থানায় মামলা করলে শাহিনকে আটক করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে শাহিনের স্ত্রী মায়া বেগম ও তাদের মেয়ে সুমাইয়া ওই প্রবাসীর নির্মাণ সামগ্রীর মালামাল লুট, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফ্রিজের পণ্য লুট ও শারমিনকে হুমকি দিয়ে বাড়ী ছাড়া করেন শ্বশুড় আবদুল গফুর। এসময় তাদের প্রায় অর্ধ শতাধিক বস্তাভর্তি সিমেন্ট নষ্ট করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী শারমিন ও তাঁর স্বজনরা।

মামলার তদন্ত কর্মকর্তা এস. আই পুলেন বড়–য়া বলেন, প্রবাসীর স্ত্রী শারমিন আক্তারের মামলাটি তদন্ত চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়ে স্থানীয় চেয়ারম্যান বাবুল পাটোয়ারী জানান, এবিষয়ে তিনি কিছুই জানেন না বলে মন্তব্য করেন এই জনপ্রতিনিধি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com