সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রামগতিতে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রামগতিতে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রামগতিতে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এমন শ্লোগানে (২৩-২৯ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের হল রুমে ওই উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পোনা মাছ অবমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শারাফ উদ্দিন আজাদ।

উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল ওয়াহেদ মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক।

উদ্বোধনী বক্তব্যে সপ্তাহের কর্মসূচী নিয়ে উপস্থাপনা করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন। তিনি বলেন, কর্মসূচীর দ্বিতীয় দিনে উদ্বোধনী অনুষ্টানের মাধ্যমে পুরুস্কার বিতরণ ও পোনা মাছ অবমুক্তকরণ। তৃতীয় দিনে মৎস্যচাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়। চতুর্থ দিনে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা, পঞ্চম দিনে মৎস্যচাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন। ৬ষ্ট দিনে সুফলভোগীদের মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ। সপ্তম দিনে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসময় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রমাণ্যচিত্র প্রদর্শন এবং স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদান করা হয়।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপকূলের জেলে, মৎস্য সংশ্লিষ্ট আড়ৎদার, মালিক সমিতি, জেলে সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com