সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ভোট গ্রহণ চলছে রামগতির দুই ইউপিতে

ভোট গ্রহণ চলছে রামগতির দুই ইউপিতে

ভোট গ্রহণ চলছে রামগতির দুই ইউপিতে

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী ও চর আবদুল্লাহ ইউপিতে ভোট গ্রহণ চলছে। বড়খেরী ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং চর আবদুল্লাহ ইউপিতে ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হচ্ছে।

এগুলোর মধ্যে রামগতির বড়খেরী ও চর আবদুল্লাহ ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন এবং সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কয়েকটি ভোটকেন্দ্র বেশ ঝুঁকিপূর্ণ চিন্তা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন।

সকালে বড়খেরীর কয়েকটি কেন্দ্র ঘুরে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে তুলনামূলকভাবে পুরুষ ভোটারদের সারিতে তেমন জটলা দেখা যায়নি। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই ইভিএমে ভোটদানের পদ্ধতি বুঝতে পারছেন না। এ কারণে ভোট গ্রহণে ধীরগতি সৃষ্টি হয়েছে।

বড়খেরী ইউপির ভোটার রহিমা বেগম বলেন, ‘সকাল সাড়ে আটটা থেকে দাঁড়িয়ে আছি। কিন্তু এখনো ভোট দিতে পারিনি। একজন ভেতরে ঢুকলে ভোট দিতে অনেক সময় লাগছে। ওই কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বলেন, অনেক ভোটারের জন্য ইভিএমে ভোটদানের পদ্ধতি বুঝতে সমস্যা হচ্ছে। এ কারণে ভোট গ্রহণে কিছুটা বিলম্ব হচ্ছে।

রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী জানান, ‘রামগতি উপজেলার বড়খেরী ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং চর আবদুল্লাহ ইউপিতে ব্যালট পেপারে ভোট হচ্ছে। বড়খেরী ইউপিতে সকাল ৮টা থেকে ৪টা এবং চর আবদুল্লাহ ইউপিতে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।’

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘দুই ইউপিতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় তিন শ সদস্য নিয়োজিত রয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, ‘শতভাগ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে মাঠে তৎপর রয়েছে প্রশাসন। এর বাইরে যদি কেউ অন্য চিন্তা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ ৬জন ম্যাজিস্ট্রেট, ৪টি স্টাইকিং ফোর্স নির্বাচনী কাজে মাঠে রয়েছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com