সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না- তানিয়া রব

ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না- তানিয়া রব

ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না- তানিয়া রব

নিজস্ব প্রতিবেদক || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

জেএসডির সহ-সভাপতি তানিয়া রব বলেছেন,‘ফ্যাসিজম সহ্য করা হবেনা, নিজেরাও ফ্যাসিষ্ট হবোনা। জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার জন্য সাজা দেয়া হয়েছে, একাউন্টে থাকা সত্ত্বেও মামলা দেয়াওয়া হয়েছে। নিজেরা (আওয়ামীলীগ নেতা-কর্মীরা) শত শত কোটি টাকা পাচার করে বিদেশের মাটিতে বেগম পাড়া ও ঘর বাড়ি করেছে। এখন তারা পালিয়েছে বলে মন্তব্য করেন তিনি।’ তিনি বলেন, আ স ম রব যেভাবে বিগত দিনে রামগতি ও কমলনগরের মানুষের উন্নয়নে কাজ করেছে আগামীতেও সে উন্নয়ন অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করবো।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার তেগাছিয়া বাজার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরগাজী ইউনিয়ন জেএসডি’র সভাপতি গোলাম আজম ফারুকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, রামগতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আব্দুল্লাহ, জেএসডি’র সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা দিবা, জেএসডি’র জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ বাবুল, রামগতি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মীর আক্তার বাচ্চু, রামগতি উপজলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু প্রমুখ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com