সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে সরকারি কলেজের অধ্যক্ষদের মিলনমেলা

রামগতিতে সরকারি কলেজের অধ্যক্ষদের মিলনমেলা

রামগতিতে সরকারি কলেজের অধ্যক্ষদের মিলনমেলা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন কলেজের প্রাক্তন ও বর্তমান ১৪ জন অধ্যক্ষের মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি ওই কলেজ ক্যাম্পসে অধ্যক্ষ প্রফেসর শফিকুল আমীন খান এর আসন্ন পিআরএল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি একটি স্মরণীয় প্রাণেরমেলায় পরিণত হয়।

এতে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন কলেজের প্রাক্তন ও বর্তমান ১৪ জন অধ্যক্ষ, ৩ জন উপাধ্যক্ষ এবং প্রায় ৬০ জন বিভিন্ন পদমর্যাদার শিক্ষা ক্যাডার কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আগত অধ্যাপকগণ বলেন, অত্যন্ত গোছানো স্মৃতিচারণমূলক অনুষ্ঠানটি স্মৃতিতে অমলিন থাকবে বহুদিন। বিশেষ করে, অনুষ্ঠান শেষে শেষ বিকালে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের ওপর উপভোগ করা সময়গুলো উল্লেখযোগ্য। অতিথিবর্গ বেশ কিছুক্ষণ স্নিগ্ধ হাওয়ায় পায়চারি করেন। প্রাণভরে মেঘনার শীতল সমীরণে নিজেদেরকে সতেজ করেন; অবলোকন করেন জোয়ারের সাথে উতালপাতাল করা মাছ ধরার ট্রলার ও মাঝিমাল্লাদের জীবন সংগ্রাম। অতিথিদের সাহসী একটি দল ট্রলারে চেপে তীর থেকে প্রায় দেড় কিলো দূরে মেঘনার বুকে জেগে ওঠা চর আবদুল্লাহ পরিদর্শন করে। সবুজ ঘাসে ঢাকা বিস্তীর্ণ চর আবদুল্লাহ হাজারো মহিষের আবাসস্থল। এখানটায় প্রাণজুড়ানো উপসাগরীয় সমীরণ ও দ্বীপের ধারে আছড়ে পড়া ঢেউয়ের মৃদুধ্বনি সত্যিই অসাধারণ। এমন একটি সুন্দর সময় উপহার দেয়ার জন্য আমরা সম্মানিত অধ্যক্ষ প্রফেসর শফিকুল আমীন খান ও সংশ্লিষ্ট সকল সহকর্মীর কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞ।

আ স ম আব্দুর রব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল আমীন খান বলেন, দীর্ঘ কর্মজীবনের সহকর্মী, বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন সরকারি কলেজের প্রাক্তন ও বর্তমান ১৪ জন অধ্যক্ষ, ৩ জন উপাধ্যক্ষ এবং প্রায় ৬০ জন বিভিন্ন পদমর্যাদার শিক্ষা ক্যাডার কর্মকর্তা এ মিলনমেলায় অংশগ্রহণ করেন। সবাইকে একই ফ্রেমে পেয়ে সত্যিই আমি আনন্দিত, চিরদিন এ দিনটি স্মৃতিতে অমলিন থাকবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com