সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে দুই ভুয়া চিকিৎসকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

রামগতিতে দুই ভুয়া চিকিৎসকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

রামগতিতে দুই ভুয়া চিকিৎসকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বাজারে এক ঔষধের দোকানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা ও দুই ভুয়া চিকিৎসকের ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২৪ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসনাত খাঁন এ রায় দেন। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা রোগ নিয়ন্ত্রক চিকিৎসা কর্মকর্তা (এমওডিসি) ডাঃ শাহ মোঃ আব্দুল্লাহ আল মাছুম।

অভিযানকালে ভোক্তা সংরক্ষন আইনে যমুনা ফার্মেসীর স্বত্বাধিকারী রহমত উল্ল্যাকে ৫০ হাজার টাকা এবং ভুয়া চক্ষু চিকিৎসক মেহেদী হাসান (২২) কে ২০ হাজার টাকা ও ভুয়া হোমিও চিকিৎসক সঞ্জয় দাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভুয়া চক্ষু চিকিৎসক মেহেদী হাসান নোয়াখালী সদর উপজেলার অশ্বদীয়া এলাকার বাসিন্দা এবং ভুয়া হোমিও চিকিৎসক সঞ্জয় দাস উপজেলার চর ডাক্তার এলাকার বাসিন্দা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসনাত খাঁন জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোক্তা সংরক্ষন আইন ২০০৯ এ যমুনা ফার্মেসীকে জরিমানা এবং ভুয়া দুই চিকিৎসককে ওই জরিমানা করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com