সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

রামগতিতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

রামগতিতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুরের রামগতিতে স্কুলগামী ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. সুজন (১৯) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এ রায় দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত সুজন উপজেলার চর রমিজ ইউনিয়নের চর রমিজ গ্রামের মো. সিরাজের ছেলে। মঙ্গলবার সে চর আফজল আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। ওই বিদ্যালয়ের পিয়ন বিষয়টি দেখে স্থানীয়দের সহযোগিতায় সুজনকে আটক করে। পরে পুলিশ এবং উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, চর আফজল এলাকার একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে(১৫) উত্ত্যক্ত করতো সুজন। আদালতের কাছে সে তার দোষ স্বীকার করলে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com