সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে প্রভাবশালীদের দখলে বৃদ্ধ মিয়া চাঁনের সম্পত্তি

লক্ষ্মীপুরে প্রভাবশালীদের দখলে বৃদ্ধ মিয়া চাঁনের সম্পত্তি

0
Share

লক্ষ্মীপুরে প্রভাবশালীদের দখলে বৃদ্ধ মিয়া চাঁনের সম্পত্তি

সত্তর বছর বয়সী মিয়া চাঁন। বয়সের ভারে নুয়ে পড়ছেন তিনি। তবুও আশা ছাড়েননি নিজের ক্রয়কৃত সম্পত্তি দখলবাজদের কাছ থেকে উদ্ধার করতে। সম্পত্তি উদ্ধারে প্রতিনিয়ত ন্যায় বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন এই বৃদ্ধ। স্থানীয় প্রভাবশালীদের আশ^াস আর কালক্ষেপনের জালে অনেকটাই নিঃস্ব হতে বসেছেন তিনি, তবুও হাল ছাড়েননি। সম্পত্তি উদ্ধারে আইনি সহায়তা পেতে প্রশাসনের সহায়তা চান তিনি।

ভুক্তভোগী লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহন ইউনিয়নের মজু চৌধুরীহাট এলাকার ব্যাপারি বাড়ীর এলাহি বক্স পন্ডিতের ছেলে মিয়া চাঁন।

তিনি জানান, প্রায় ৪৫ বছর আগে ৬ একর ৬৬ শতক সম্পত্তি ক্রয় করে জমা খারিজ ও খাজনা পরিশোধ করে ভোগ দখল করছেন তিনি। গেলো তিন চার বছর ধরে ওই সম্পত্তির উপর লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় প্রভাবশালী মন্তা খাঁ, হাসেম খাঁ ও সামছুল খাঁ নামের তিন ব্যক্তির। তার ফসলি জমি থেকে বর্গা চাষিদের জোর করে সরিয়ে নিজেদের দখলে নেন তারা। এনিয়ে একাধিকবার স্থানীয় শরীফ মোল্লাসহ একাধিক ব্যক্তি সমাধানের আশ^াস দিলেও পরে তা আর বাস্তবায়ন হয়নি।

তবে স্থানীয়রা বলছেন, প্রায় ৪০ বছর আগে চাঁন মিয়া ৬ একর ৬৬ শতক সম্পত্তি কিনে ভোগদখল কওে আসছেন। ওই জমি দেখভালোর জন্য একটি ঘর নির্মাণও করেন তিনি। সম্প্রতি মন্তা খাঁ, হাসেম খাঁ ও সামছুল খাঁ ওরা তিনজন জোর করে দখলে রেখেছেন মিয়া চাঁনের সম্পত্তি। তবে তারা কোন কাগজ দেখাতে পারেননি।

স্থানীয় ডা. বারেক, শরীফ মোল্লাসহ কয়েকজন জানান, মন্তা খাঁ, হাসেম খাঁ ও সামছুল খাঁ জোর করে মিয়া চাঁনের জমি দখল করে আছে। দখলবাজরা অন্যায় করছে বলেও জানান তারা।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, মিয়া চাঁনের সম্পত্তি জোর করে দখলে রাখছে মন্তা খাঁ, হাসেম খাঁ ও সামছুল খাঁ। তবে এবিষয়ে দখলবাজদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন এই জনপ্রতিনিধি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com