সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে মা ইলিশ রক্ষায় সভা অনুষ্ঠিত

রামগতিতে মা ইলিশ রক্ষায় সভা অনুষ্ঠিত

রামগতিতে মা ইলিশ রক্ষায় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রামগতিতে প্রজনন মৌসুমে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা ও ইলিশ সংরক্ষণে জেলেদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার রামগতি মাছঘাটে বড়খেরী নৌ পুলিশের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন। বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ইউপি মেম্বার, জনপ্রতিনিধি, সুধীজন, গণ্যমান্য ব্যক্তি, আড়ৎদার, মৎস্যজীবী, পুলিশ সদস্য, উপজেলা মৎস্য বিভাগের কর্মচারী উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন, সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত করণ ও মজুতের নিষিদ্ধ করা হয়েছে। জেলেদের সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিংসহ সকল ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন । এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিন নদীতে সর্বদা তৎপর রয়েছে। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত প্রতি জেলেকে ৪০ কেজি হারে খাদ্য সহায়তা দেওয়া হবে।

সভায় মৎস্যজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষ সরকার ঘোষিত ৭ অক্টোবর থেকে ২২ দিনের মা-ইলিশ রক্ষার অভিযান সফল করতে এ মাছ আহরণ ও বিপণন থেকে বিরত থাকতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।

উল্লেখ্য: রামগতির মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ২২ দিন সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা আগামী ৭ অক্টোবর মধ্য রাত থেকে ২৮ অক্টোবর পর্যন্ত। এ ২২ দিন সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত করণ, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com