সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে শিক্ষানবিশ আইনজীবি দিদার হত্যার আসামির ফাঁসির দাবিতে মানবন্ধন

লক্ষ্মীপুরে শিক্ষানবিশ আইনজীবি দিদার হত্যার আসামির ফাঁসির দাবিতে মানবন্ধন

0
Share

লক্ষ্মীপুরে শিক্ষানবিশ আইনজীবি দিদার হত্যার আসামির ফাঁসির দাবিতে মানবন্ধন

লক্ষ্মীপুরে শিক্ষানবিশ আইনজীবি দিদারুল আলম হত্যার অন্যতম আসামি হিরন ভূঁইয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জনগণের উদ্যোগে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানবন্ধনের আয়োজন করা হয়। এর আগে গেলো শুক্রবার (২১ অক্টোবর) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে হত্যা মামলার দ্বিতীয় ও অন্যতম আসামী হিরন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হিরন একই এলাকার ভূঁইয়া বাড়ির রফিক উল্যা ভূঁইয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, ২০১২ সালের ৩১ অক্টোবর সকালে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কালিবাজার এলাকায় শিক্ষানবিশ আইনজীবি দিদারুল আলমকে হত্যা করে সন্ত্রাসীরা। ওইদিন দিদারের স্ত্রী রেহানা আক্তার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতার হিরণ ভূঁইয়ার ফাঁসির দাবি করেন স্বজনরা।

এসময় বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী রেহানা আক্তার, ছেলে আসিফুল হক অন্তর, মেয়ে সাদিকুর নাহার, নিহতের বোন রাব্বি ও ভগ্নিপতি সোহাগ

মানববন্ধনে পরিবারের স্বজনদের পাশাপাশি স্থানীয়রাও অংশ নেন। এসময় শিক্ষানবিশ আইনজীবি এড. দিদারুল আলম হত্যার এক যুগ পর গ্রেফতার প্রধান আসামী হিরণ ভূঁইয়ার ফাঁসির দাবি করেন আয়োজকরা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com