সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে নবান্ন উৎসব পালিত

রামগতিতে নবান্ন উৎসব পালিত

রামগতিতে নবান্ন উৎসব পালিত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীরা আনুষ্ঠানিক ভাবে ১৯তম বার্ষিক নবান্ন উৎসব ও শ্রী শ্রী সত্যনারায়ণ সেবাশ্রমের ১০ম বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন।

আজ শনিবার উপজেলার চরল²ী গ্রামে বেলা ১২ টায় নবান্ন উৎসবের ধর্মীয় আনুষ্ঠানিকতা, ভাগবতীয় আলোচনা, কীর্ত্তন  এবং প্রসাদ বিতরণের মাধ্যমে নবান্ন উৎসব পলিত হয়েছে।

এরআগে শুক্রবার সন্ধ্যায় নবান্ন উৎসবের অধিবাস ও ঘট স্থাপন শেষে শ্রী শ্রী সত্যনারায়ণ সেবাশ্রমে সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন শ্রী শ্রী সত্যনারায়ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ধর্মানুরাগী ব্যক্তিত্ব আশিষ কুমার দাস সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।

উৎসব আয়োজকরা জানান, নবান্ন উৎসবে প্রতি বছরের ন্যায় এবারও শ্রী শ্রী রাম ঠাকুরের অনুগত ভক্তবৃন্দরা মহোৎসবের আয়োজন করেছে। এবার মহোৎসবে প্রায় সাড়ে চার হাজার ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে বিভিন্ন স্থান থেকে আগত আমন্ত্রিত ভক্তের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে উক্ত নবান্ন উৎসবের সমাপ্তি ঘটে।

 

মিসু সাহা নিক্কন/11/22

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com