সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
Accident/নকল ধরা পড়ায় লক্ষ্মীপুরে তিনতলা থেকে ঝাঁপ দিলেন স্কুল ছাত্রী

Accident/নকল ধরা পড়ায় লক্ষ্মীপুরে তিনতলা থেকে ঝাঁপ দিলেন স্কুল ছাত্রী

Accident/নকল ধরা পড়ায় লক্ষ্মীপুরে তিনতলা থেকে ঝাঁপ দিলেন স্কুল ছাত্রী

লক্ষ্মীপুরে নকল দেখে দেখে উত্তরপত্রে লেখার সময় জান্নাত আক্তার নামের এক ছাত্রী পরীক্ষকের কাছে ধরা পড়েছে। এতে সে লজ্জায় স্কুল ভবনের তিনতলার বারান্দা থেকে নিচে ঝাঁপ দেয়। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।রোববার (৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের মজুপুর এলাকার হাজী আমজাদ আলী পাটওয়ারী ওয়াকফ এস্টেট একাডেমিতে এ ঘটনা ঘটে।জান্নাত লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকার মুরাদ হোসেনের মেয়ে এবং ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সপ্তম শ্রেণির গণিত পরীক্ষা ছিল। অন্য শিক্ষার্থীদের সঙ্গে জান্নাতও পরীক্ষায় অংশ নেয়। সে চারটি অংক হাতে লিখে আনে। এরমধ্যে দুটিই পরীক্ষায় এসেছে। হাতে লিখে আনা অংকগুলো দেখে দেখে খাতায় কষছিল জান্নাত।

পরীক্ষক আরিফ হোসেন দেখে ফেলে তার উত্তরপত্র কেড়ে নেন। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি জানান। পরে পরীক্ষায় বসতে না দেওয়ায় জান্নাত শিক্ষকদের কাছে মিনতি করে। একপর্যায়ে লজ্জায় সে স্কুল ভবনের তিনতলার বারান্দা থেকে ঝাঁপ দেয়।

শিক্ষার্থীর মা শাহিনুর বেগম বলেন, ‘নকল ধরা পড়ায় পরীক্ষা থেকে জান্নাতকে বহিষ্কার করা হয়েছে। সে কারণেই সে বিদ্যালয়ের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।’

জানতে চাইলে পরীক্ষক আরিফ হোসেন বলেন, ‘নকল ধরা পড়ার পর তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। কিন্তু সে হঠাৎ করে বারান্দা থেকে ঝাঁপ দেয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসাইন বলেন, ‘নকল ধরা পড়ার বিষয়টি পরীক্ষক আমাকে জানান। এর কিছুক্ষণ পরই ওই ছাত্রী ঝাঁপ দেয়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি কেউ আমাকে জানাননি। খোঁজ নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com