সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মাটির নিচে পাওয়া গেছে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

লক্ষ্মীপুরে মাটির নিচে পাওয়া গেছে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

লক্ষ্মীপুরে মাটির নিচে পাওয়া গেছে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

লক্ষ্মীপুরে মাটি কাটার সময় মুক্তিযুদ্ধকালীন বিধ্বস্ত হেলিকপ্টারের পাখার মতো একটি ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামে ইটভাটার জন্য একটি ক্ষেতের মাটি কাটার সময় এটি পাওয়া যায়। এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, এটি মুক্তিযুদ্ধকালীন বা ২য় বিশ্বযুদ্ধের বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ হতে পারে।

স্থানীয় মা ব্রিকসের কর্মকর্তা মুরাদ হোসেন উদ্ধার হওয়া পাখাটি ১ হাজার ৬০০ টাকা ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন। শুক্রবার সকালে পাখাটি উদ্ধারের খোঁজ নিতে গেলে বিক্রির বিষয়টি মুরাদ নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

অন্যদিকে হেলিকপ্টারের ধ্বংসাবশেষটি ইতিহাসের সাক্ষী বলে মনে করছেন সচেতন মহল। বিষয়টি জানতে পেরে সাংবাদিকরা ঘটনাস্থল যান। বিক্রির কারণ জানতে চাইলে ব্রিকসের কর্মকর্তা মুরাদ হোসেন সাংবাদিকদের সঙ্গে অশোভনীয় আচরণ করেন।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন ও আফজাল হোসেন জানিয়েছেন, উদ্ধার হওয়া পাখাটি তারা দেখেছেন। রোটারসহ পাখার একাংশ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে ইটভাটার জন্য মাটি কাটার সময় এটি উদ্ধার হয়। পরে ইটভাটার লোকজন তা নিয়ে গেছে। পাখাটি ব্রিটিশ আমল অথবা মুক্তিযুদ্ধের সময়ে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছে।

অন্যদিকে পাখাটি বিক্রির বিষয়ে জানতে চাইলে মা ব্রিকসের মালিক খোরশেদ আলম সুমন জানান তিনি ঢাকায় রয়েছেন। তবে উদ্ধার হওয়া পাখাটি তার হেফাজতে রয়েছে বলে জানান তিনি। তিনি আরো জানান অফিস চলাকালীন সময় সেটি প্রশাসনকে দেবেন।

হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বাবুল বলেন, উদ্ধার হওয়া পাখাটি আমি ফেসবুকে দেখেছি। এটি ব্রিটিশ আমলের হতে পারে।

চন্দ্রগঞ্জ থানার ওসি তহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তার জানা নেই। কেউ তাকে জানায়নি। তবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা- ইউএনও ইমরান হোসেন জানান তিনি ঘটনাটি জেনেছেন। থানার ওসিকে হেলিকপ্টারের পাখাটি উদ্ধারের জন্য বলা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com