সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

0
Share

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলো কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী শাখা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় কোডেক চরগাজী শাখা কার্যালয়ে শতাধিক শীতার্ত ব্যক্তিকে কম্বল দেওয়া হয়।

এ সময় কোডেকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাজে পিছিয়েপড়া নারী ও অসহায়দের এগিয়ে নিতে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে কোডেক। আর্তমানবতার সেবায় নানা সময়ে দুস্থদের মধ্যে সহযোগিতার অংশ হিসেবে এ কম্বল দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী । সভায় সভাপতিত্ব করেন কোডেকের সিনিয়র জোনাল ম্যানেজার আবদুল মান্নান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ। কোডেকের এরিয়া ম্যানেজার আবু জাফর, চরগাজী শাখার ব্যবস্থাপক মো. কামাল উদ্দিন।

এ সময় গরিব ও অসহায় মানুষ কম্বল পেয়ে খুশি হয়। আগামীতেও এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

 

misusahaniccon/1/23

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com