সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
জমে উঠেছে বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস-ফারুক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

জমে উঠেছে বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস-ফারুক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

জমে উঠেছে বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস-ফারুক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট স্টার নোয়াখালী ফুটবল একাডেমি বনাম ফেনী প্রেকটিস সেশনের খেলা

নানান আয়োজনে লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চল রামগতিতে বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস-ফারুক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে উপজেলার রামগতি বাণী ভবাণী কামেশ্বরী পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্ণামেন্টের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নান। 

বড়খেরী ও চরগাজী ইউনিয়ন পরিষদের আয়োজনে মাসব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট দেশের বিভিন্ন জেলা থেকে সর্বমোট ১২টি দল দিয়ে গঠিত ৪টি গ্রুপের খেলা চলছে। প্রতিটি খেলায় নানা বয়সী দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। 

রেফারি বাঁশিতে ফুঁ দিতেই শুরু হয় দর্শক-সমর্থকদের উল্লাসধ্বনি। জমকালো বর্ণিল আয়োজনে আগামী ২১ মার্চ একই মাঠে অনুষ্ঠিত হবে টুর্ণামেন্টের ফাইনাল খেলা । বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি সহ চারজন রেফারি খেলা পরিচালনা করছেন।

আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক মজিবুল করিম বিপ্লব জানান, নিয়মিত মাঠে চলছে টান টান উত্তেজনার একেকটি ফুটবল ম্যাচ।

বড়খেরী ইউপি চেয়ারম্যান ও টুর্ণামেন্টের সদস্য সচিব হাসান মাকসুদ মিজান জানান, টুর্ণামেন্ট আয়োজনে সর্বস্তরের মানুষের সহযোগিতা আমরা পেয়েছি। আশাকরি এ অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় ও বিশাল একটি সফল টুর্ণামেন্ট উপহার দিতে পারবো। খেলা শেষে থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

চরগাজী ইউপি চেয়ারম্যান এবং টুনার্মেন্ট কমিটির আহবায়ক তাওহিদুল ইসলাম সুমন বলেন, উদ্বোধনী ম্যাচে পৌর আলেকজান্ডার ফুটবল একাদশ বনাম নোয়াখালী স্টার ফুটবল একাদশকে ৪-০ গোলে পরাজিত করে।

এদিকে শেখ রাসেল ক্রীড়া চক্র (লাকসাম) একাদশ (০৩), রামগতি বাজার ও মাছ ঘাট একাদশ (০১), হাতিয়া উপজেলা ফুটবল একাদশ (০৩), পৌর আলেকজান্ডার ফুটবল একাদশ বনাম ফেনী ফুটবল প্রেকটিস সেশনের খেলায় ০২-০২ গোলে ড্র হয়, আজাদ মেমোরিয়াল এফ সি একাদশ (০৩), আইকন ফুটবল একাডেমি (সেনবাগ) (০৪) ও ফেনী প্রেকটিস সেশন ০২ গোলে এগিয়ে রয়েছে।

 

মিসু সাহা নিক্কন/02/23

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com