সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে চিংড়ী রেণু পোনা জব্দ

রামগতিতে চিংড়ী রেণু পোনা জব্দ

রামগতিতে চিংড়ী রেণু পোনা জব্দ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনার তীরবর্তী চৌধুরীর হাট বেড়ীবাঁধ সংলগ্ন এলাকায় কোস্টগার্ডের অভিযানে সাড়ে তিন লক্ষ চিংড়ী রেণু পোনা জব্দ করা হয়েছে।

রবিবার (১২ মার্চ) সকালে চিংড়ী রেণু পোনাগুলো প্রকাশ্যে মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং পোনার পাত্রগুলোকে ধ্বংস করা হয়েছে ।
এসময় মেরিন ফিশারী অফিসার রুহুল কবির ও কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার এম এ মুজতবা উপস্থিত ছিলেন।

এরআগে শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌধুরীর হাট বেড়ীবাঁধ সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২১ ড্রাম রেণু পোনা উদ্ধার করা হয়।

রামগতি কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার এম এ মুজতবা (পি.ও.) বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পোনাগুলো জব্দ করি। পরবর্তীতে মৎস্য দপ্তরের সহযোগীতায় প্রায় সাড়ে তিন লক্ষ চিংড়ী রেণু পোনাগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন বলেন, বিধি ৮ এর ১ (ক) মোতাবেক উপকূলীয় অঞ্চলে চিংড়ি মাছের পোনা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি আরো বলেন, মার্চ-এপ্রিল দুই মাস নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ তাই সকলকে এই বিষয়ে আরো সচেতন হতে হবে।

 

মিসু সাহা নিক্কন/বার্তা/23

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com