সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রির দায়ে দুই জনের অর্থদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রির দায়ে দুই জনের অর্থদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রির দায়ে দুই জনের অর্থদণ্ড

লক্ষ্মীপুরের রামগতিতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রি করার দায়ে দুই মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এ রায় দেন। এরআগে দুপুরে উপজেলার তেমুহনি ও কলেজ রোড নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেছে নৌ পুলিশ। এসময় প্রায় ৮০ কেজি পোয়া ও ছোট সাইজের জাটকা মাছ জব্দ করা হয়।

দন্ড প্রাপ্তরা জেলে হলেন – উপজেলার চর আফজল এলাকার বাসিন্দা মো. সাহাবুদ্দিনের ছেলে মো. রাকিব (৪৫) ও চরলক্ষ্মী এলাকার বাসিন্দা বুদ্ধি জলদাসের ছেলে রাখাল জলদাস (৩৪)।

রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদ বলেন, নদীর মাছ বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় প্রায় ৮০ কেজি পোয়া ও ছোট সাইজের জাটকা মাছ জব্দ করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটককৃত ওই দুই জেলেকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, রামগতির মেঘনা নদীতে মাছধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার। তবুও এলাকায় মাছ বিক্রি করায় এ অভিযান চালানো হয়েছে। পরে, নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটককৃত জেলেদের ওই রায় দেওয়া হয়েছে।

উল্লেখ্য: ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে জাটকার অভয়াশ্রম। এসময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় একশ’ কিলোমিটার এলাকায় মাছধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

 

মিসু সাহা নিক্কন/23/03

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com