সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে অযোধ্যার খালের পুনঃখনন কাজের উদ্বোধন

রামগতিতে অযোধ্যার খালের পুনঃখনন কাজের উদ্বোধন

রামগতিতে অযোধ্যার খালের পুনঃখনন কাজের উদ্বোধন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার অযোধ্যার খাল পুন:খনন কাজের উদ্বোধন

৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুন:খনন (প্রথম পর্যায়, দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার অযোধ্যার খাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার চর রমিজ ইউনিয়নস্থ অযোধ্যার খাল পুন:খনন ৩.৭৫ কিলোমিটার প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে এ কাজের উদ্বোধন করেন।

এ প্রকল্পে খননের ব্যায় ধরা হয়েছে ১ কোটি ১ লাখ টাকা। খালটি খননের মাধ্যমে এলাকাবাসী জলাবদ্ধতা নিরসন, কৃষি ভূমিতে সেচ  ও চলাচলের রাস্তা ঠিক থাকবে। ফলে উন্নতি হবে অর্থনীতির ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ মুরাদ , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন ও চর রমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম দিদার।

এসময় আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম এম জাহাঙ্গীর, উপ-সহকারী প্রকৌশলী আ ম ম নইম, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

খালটি পুন:খনন কাজে এলাকার সকলের সহযোগী কামনা করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

মিসু সাহা নিক্কন/বার্তা/23

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com