সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে রামগতিতে ৩ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে রামগতিতে ৩ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে রামগতিতে ৩ জেলে আটক

লক্ষ্মীপুরের রামগতিতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে তিন জেলেকে আটক করেছে নৌপুলিশ।

গত বুধবার (৪ এপ্রিল) বিকেলে আটককৃত ওই জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করা হয়। এরআগে গভীর রাতে উপজেলার ওছখালী মাছঘাট নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেছে নৌ পুলিশ। এসময় ০১টি নৌকা, ০৮ টি মশারী জাল ও ৩৫ হাজার গলদা চিংড়ি পোনা জব্দ করা হয়।

আটককৃত জেলেরা হলেন- ভোলা জেলার তজমুদ্দিন উপজেলার চর জহিরউদ্দিন এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩১), একই এলাকার বাসিন্দা মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ আইয়ুব আলী (৩০) এবং মৃত জাহাঙ্গীরের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (১৯)।

রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নদীর মাছ ধরা করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ০১টি নৌকা, ০৮ টি মশারী জাল এবং ৭টি প্লাস্টিকের কন্টিনারে ভর্তি প্রায় পয়ত্রিশ হাজার পিস গলদা চিংড়ি পোনাসহ আটক করি। চিংড়ি পোনা স্থানীয়দের উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন বলেন, রামগতির মেঘনা নদীতে মাছধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার। তবুও নদীতে মাছ ধরায় এ অভিযান চালানো হয়েছে।

উল্লেখ্য: ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে জাটকার অভয়াশ্রম। এসময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় একশ’ কিলোমিটার এলাকায় মাছধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

মিসু সাহা নিক্কন/বার্তা/23

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com