সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ভুয়া চিকিৎসক গ্রেফতার, জেল-জরিমানা

রামগতিতে ভুয়া চিকিৎসক গ্রেফতার, জেল-জরিমানা

রামগতিতে ভুয়া চিকিৎসক গ্রেফতার, জেল-জরিমানা আবাসিক হোটেল (অবকাশ বোডিং) থেকে আটক করা হয় ওই ভুয়া চিকিৎসককে

নিজের প্রতিষ্ঠানিক কোন জ্ঞান না থাকলেও বাবার কাছ থেকে শিখে কবিরাজি চিকিৎসা দিতেন মো. মোসলেম (৫৮) নামে এক ভূয়া চিকিৎসক। দীর্ঘ ১৪-১৫ বছর ধরে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজার এলাকায় এ চিকিৎসা দিয়ে আসছিল সে। অবশেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাগারে যেতে হয়েছে।

রেজিস্ট্রিবিহীন মিসব্র্যান্ডেড ঔষধ বিক্রয় ও ভুয়া চিকিৎসা দেওয়ার দায়ে শনিবার (২৭ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন অভিযুক্ত মোসলেমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

মোসলেমের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার রমাগঞ্জ গ্রামের হেকিম বাড়ি। সে ভোলা থেকে রামগতির আলেকজান্ডার বাজারে এসে আবাসিক হোটেল (অবকাশ বোডিং) ভাড়া করে অপচিকিৎসা দিত এবং অনুমোদনহীন ওষুধ বিক্রি করতো।

ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: গোলাম সরোয়ার। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত মোসলেমের কোন প্রতিষ্ঠানিক লেখাপড়া নেই। তার বাবা একজন কবিরাজ ছিল। বাবার কাছ থেকে শিখে সে নিজেও চিকিৎসা সেবা দিয়ে আসছে। এছাড়া রোগীদের কাছে অনুমোদনহীন ওষুধও বিক্রি করতো মোসলেম। এতে অপচিকিৎসা নিয়ে প্রতারিত হতো সাধারণ মানুষ। ভোলা থেকে ১৪-১৫ বছর ধরে মাঝেমধ্যে রামগতি এসে সে এ চিকিৎসা দিয়ে আসছে। তার প্রতারণার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। সে তার দোষ স্বীকার করায় তাকে এ দণ্ড দেওয়া হয়েছে।

 

মিসু সাহা নিক্কন/বার্তা/05/23

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com