সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করলো ঢাকাস্থ দত্তপাড়া ইউনিয়ন ঐক্য ফোরাম

অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করলো ঢাকাস্থ দত্তপাড়া ইউনিয়ন ঐক্য ফোরাম

অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করলো ঢাকাস্থ দত্তপাড়া ইউনিয়ন ঐক্য ফোরাম ছবিতেঃ ঢাকাস্থ দত্তপাড়া ইউনিয়ন ঐক্য ফোরাম।

লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের বাসিন্দা যারা ঢাকায় থাকে তাদের নিয়ে ঢাকায় আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করেছে ঢাকাস্থ দত্তপাড়া ইউনিয়ন ঐক্য ফোরাম নামের একটি সংগঠন।

শুক্রবার ( ১৬ জুন) বিকেলে ঢাকা জজ কোর্টের আইনজীবি সমিতি ভবনের এ্যাডভোকেট জিল্লুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উদ্যোক্তরা।

এসময় ঢাকাস্থ দত্তপাড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ৩শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।

দত্তপাড়া ইউনিয়নের বাসিন্দা ঢাকার বিশিষ্ট ব্যবসায়ি তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোসেন কনস্ট্রাকশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর, দত্তপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, ঢাকা গুলশান ডিএনসিসি জামে মসজিদের খতিব মাওলানা রাসূল আমিন।

পবিত্র কোরআন তিলোয়াত এবং জাতীয় সংগীতের পর স্বাগত বক্তব্য প্রদান করেন ফোরামের উপদেষ্টা ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক বেলায়েত হোসেন রুবেল। এসময় আরো বক্তব্য রাখেন,
বোরহান উদ্দিন, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক ইমতিয়াজ হাছান তুহিন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন মাহমুদ, নাবানা রিয়েল স্টেট লিমিটেড এর ডিজিএম ইঞ্জিনিয়ার খালেদ নূর, তেজগাঁও কলেজের অধ্যাপক প্রফেসর গোলাম মাওলা, করিম গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী নজরুল ইসলাম লিঠন, ব্যবসায়ি ও সমাজ সেবক সফি উল্লাহ, ব্যবসায়ি সাইফুল ইসলাম খান, নাজমুল হাছান ভূঁইয়া, মোশারফ হোসেন পাটোয়ারী, বেলায়োত হোসেন, শামছুল ইসলাম কচি, কবির হোসেন, জাকির হোসেন মিজানসহ আরো অনেকে।

জানা যায়, ২০১৯ সাল থেকে ঢাকাস্থ দত্তপাড়া ইউনিয়ন ঐক্য ফোরাম সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করার লক্ষ্যে কর্মকান্ড শুরু করে।

দত্তপাড়া ইউনিয়নের শিক্ষা, সাংস্কৃতি, স্বাস্থ্য, ক্রিড়াসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে চায় ঢাকাস্থ দত্তপাড়া ইউনিয়ন ঐক্য ফোরাম।

ফোরামের মাধ্যমে ঢাকায় অবস্থানরত দত্তপাড়া ইউনিয়নের সকল নাগরিকদের বিপদে আপদে সুখে দু:খে ঐক্য হয়ে থাকার অঙ্গিকার করেন উপস্থিত অতিথীরা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com