সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সাংবাদিক ফরিদ ও মনজুর মা মুর্শিদা বেগম আর নেই

সাংবাদিক ফরিদ ও মনজুর মা মুর্শিদা বেগম আর নেই

সাংবাদিক ফরিদ ও মনজুর মা মুর্শিদা বেগম আর নেই

বেসরকারি চ্যানেল জিটিভির সিনিয়র নিউজ রুম এডিটর ফরিদুর রহমান ও দৈনিক সংবাদ সারাবেলা এবং বাংলা ইনসাইডার এর লক্ষ্মীপুর প্রতিনিধি মাহমুদুর রহমান মনজুর মা মোসাম্মৎ মুর্শিদা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সকাল ১১টায় তিনি লক্ষ্মীপুর পৌর শহরে মিয়াবাড়িতে মরহুমার মেজ মেয়ের বাসায় ইন্তেকাল করেন। এর আগে মরহুমা দীর্ঘদিন অসুস্থ থাকায় হোমকেয়ারে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর সময় তিনি স্বামী, দুই ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক ফরিদুর রহমান ও সাংবাদিক মাহমুদুর রহমান মনজুর মায়ের মৃত্যুতে লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন,
লক্ষ্মীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্লাহ বিপ্লব, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম পাটওয়ারি, লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের আহ্বায়ক সি এম আব্দুল্লাহ, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর২৪ সম্পাদক ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি সানাউল্লাহ সানু, দৈনিক কালের প্রবাহ পত্রিকার সম্পাদক কাজী মাকসুদুর রহমান, গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপু, দৈনিক শেয়ার বিজ প্রতিনিধি জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ ভূঁইয়াসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

পরে সদর উপজেলা পার্বতী নগর সোনাপুর কাছারি বাড়ি রবিবার রাত ৯ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com