সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশী যুবক মোঃ শাহাদাত হোসেন (২৯) মারা গেছেন। মৃত শাহাদাত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৯ নম্বর ওর্য়াডের নদীভাঙ্গন কবলিত নবীগঞ্জ এলাকার শাহাজাহান মাঝি বাড়ির মোঃ শাহজাহানের ছেলে।

বুধবার (১২ জুলাই) সকালে ওই যুবকের ছোট ভাই মোঃ জামাল উদ্দিন মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে জানান, তার ভাই শাহাদাত মঙ্গলবার বিকেলে সৌদি আরবের দাম্মাম আল হাসা এলাকার কিং ফাহাদ হাসপাতালে মারা গেছেন।

সৌদি আরবের স্থানীয়দের বরাত তিনি আরো জানান, এর আগে শনিবার (৮ জুলাই) ভোর ৫ টার দিকে সৌদি আরবের আল হুফুফ এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে সেদেশের পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে আইয়ুন নামের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কিং ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ( ১১ জুলাই) বিকেলে তার মৃত্যু হয়।

কমলনগর থানার ওসি মোঃ সোলাইমান জানান, এ বিষয়ে তাকে কেউ জানায় নি। খোঁজ নিয়ে ওই প্রবাসীর পরিবারকে প্রয়োজনী আইনগত সহায়তা দিবে পুলিশ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com