সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে নতুন এসপি মোহাম্মদ তারেক বিন রশিদ

লক্ষ্মীপুরে নতুন এসপি মোহাম্মদ তারেক বিন রশিদ

লক্ষ্মীপুরে নতুন এসপি মোহাম্মদ তারেক বিন রশিদ

লক্ষ্মীপুরের নতুন এসপি ( পুলিশ সুপার) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ তারেক বিন রশিদ। তিনি লক্ষ্মীপুরের বর্তমান পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফের স্থলাভিষিক্ত হবেন। সোমবার (১৭ জুলাই) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ।

এর আগে তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন। তার সহধর্মিনী হুমায়রা পারভীনও ঢাকা মহানগর পুলিশে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের অন্য একটি বিজ্ঞপ্তিতে লক্ষ্মীপুরের লক্ষ্মীপুরের বর্তমান পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার করা হয়েছে।

জানা যায়, মোহাম্মদ তারেক বিন রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। এরপর অস্ট্রেলিয়ার সিডনির ম্যাকুয়ারি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে ২৫তম বিসিএস এর মাধ্যমে পুলিশ ব্যাচে যোগদান করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com