সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
মেঘনা নদীতে ভেসে উঠা মৃত ডলফিন উদ্ধার

মেঘনা নদীতে ভেসে উঠা মৃত ডলফিন উদ্ধার

মেঘনা নদীতে ভেসে উঠা মৃত ডলফিন উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী এলাকায় মেঘনা নদীর পাড় থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার দুপুরের দিকে প্রায় ১২০ কেজি ওজনের পাঁচ ফুট লম্বার ডলফিনটি উদ্ধার করা হয়। পরে, মৃত ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত নেয় নৌ-পুলিশ।

বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নৌ পুলিশ ফাঁড়ী সংলগ্ন মেঘনা নদীতে একটি মৃত ডলফিন ভাসতে দেখা স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে, সেটিকে উদ্ধার করে তীরে উঠানো হয়। বিষয়টি স্থানীয় প্রশাসন, প্রাণীসম্পদ ও মৎস্য দপ্তরকে অবহিত করলে ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. নজরুল ইসলাম বলেন, ডলফিনটি জীবিত উদ্ধার করা হলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতাম।

জাহাজের পাখার সাথে আঘাত পাওয়ায় খাবার না খেতে না পেরে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের। ডলফিনটির সম্মুখের নিচের চোয়াল ভাঙ্গা ও গায়ের বিভিন্ন অংশের চামড়া খসে পরা। পরবর্তীতে নৌ-পুলিশ ফাঁড়িতে মৃত ডলফিনটিকে মাটিতে পুতে ফেলা হয়।

 

মিসু সাহা নিক্কন/বার্তা-08/23

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com