সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
গাছ লাগানোকে কেন্দ্র করে পাউবো’র কর্মচারীকে মারধরের অভিযোগ

গাছ লাগানোকে কেন্দ্র করে পাউবো’র কর্মচারীকে মারধরের অভিযোগ

0
Share

গাছ লাগানোকে কেন্দ্র করে পাউবো’র কর্মচারীকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্য-সহকারীকে মারধর করার অভিযোগ উঠেছে রামগতি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের পুত্র মোঃ এলিটের বিরুদ্ধে।

এ ঘটনায় রামগতি থানায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) পাউবোর কার্য-সহকারী আরিফুর রহমান ভূইয়া বাদী হয়ে একটি জিডি করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামগতি থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার।  তিনি বলেন, সরকারি কাজে বাধা, পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীকে মারধর করায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

রামগতি পাউবো অফিস ও থানায় অভিযোগের সূত্রে জানা গেছে, উপজেলার রামগতি বাজার সংলগ্ন পাউবো’র অফিস এলাকায় পতিত জমিতে কার্য-সহকারী শ্রমিক নিয়ে বৃক্ষরোপণ করতে যান। এসময় কাজে বাঁধা প্রদান করে হুমকি প্রদর্শন করেন এলিট। সরকারী খাস জমি জোরপূর্বকভাবে জবর দখল করার পায়তারা করার এবং তাদের কথা কাটাকাটির একপর্যায়ে আরিফুর রহমান ভূইয়াকে মারধর করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এলিট রামগতি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনার  ছেলে।

মো. এলিটের সাথে আলাপকালে তিনি বলেন, পাঁচ হাত পরপর গাছ লাগতে অনুরোধ করেছি কিন্তু তারা আমার কথা শুনেনি। মারধরের ঘটনার কথা অস্বীকার করে বলেন, আমার সাথে কাটাকাটি হয়েছে মাত্র।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্য-সহকারী আরিফুর রহমান ভূইয়া বলেন, আমি অফিসের নির্দেশে পতিত জমিতে গাছ লাগাতে গেছিলাম। এলিট এসে তর্কের এক পর্যায়ে অযথা আমাকে মারধর করে। এসময় সে বলে এই জায়গা আমরা অনেক বছর ধরে দখল করে আছি, তোদেরকে গাছ লাগাতে দিব না।

পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী আ ম ম নঈম বলেন, ঘটনার সময় আমি নার্সারিতে ছিলাম হঠাৎ আমার কার্য-সহকারী আমাকে ফোন দিয়ে বলে এলিট তাকে শ্রমিকদের সামনে কিল-ঘুষি দিয়েছে। ঘটনাটা তাৎক্ষনিক আমার নির্বাহী প্রকৌশলী মহোদয়কে অবহিত করলে তিনি থানায় মামলা করতে বলেন।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. ফারুক আহমেদ বলেন, এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি এবং ওখানে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com