সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সাবেক ইউপি চেয়ারম্যান এ বি এম জসিম উদ্দিনের জানাযা সম্পন্ন

সাবেক ইউপি চেয়ারম্যান এ বি এম জসিম উদ্দিনের জানাযা সম্পন্ন

0
Share

সাবেক ইউপি চেয়ারম্যান এ বি এম জসিম উদ্দিনের জানাযা সম্পন্ন

লক্ষ্মীপুরের রামগতির উপজেলার প্রবীণ রাজনীতিবিদ ও বড়খেরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম জসিম উদ্দিন আর বেঁচে নেই।
শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিটের সময় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তিঁনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

মৃত্যুকালে তিঁনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে যান। তিঁনি বড়খেরী ইউনিয়নের জসিম চেয়ারম্যানের বাড়ির ৫ম ছেলে।

এ বি এম জসিম উদ্দিনের ছেলে মো. তাজি জানান, আমার বাবা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। শুক্রবার রাতে উপজেলার রামগতি বাণী ভবাণী কামেশ্বরী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবাকে দাফন করা হয়েছে।

বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং গভীরভাবে শোকাহত এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা-সহমর্মিতা প্রকাশ করেন।

 

 

 

মিসু সাহা নিক্কন.বার্তা-09-23

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com