সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে দুই গরু চোরকে আটক করলো এলাকাবাসী

রামগতিতে দুই গরু চোরকে আটক করলো এলাকাবাসী

0
Share

রামগতিতে দুই গরু চোরকে আটক করলো এলাকাবাসী সংগৃহিত ছবি

লক্ষ্মীপুরের রামগতিতে গরু চুরি করতে গিয়ে দুই গরু চোরকে আটক করেছে এলাকাবাসী।এরমধ্যে একজন স্থানীয় ইউপি সদস্যের ভাই।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের গাবতলী এলাকা থেকে গরু চুরি করতে গিয়ে দুই জনকে আটক করা হয়। এসময় ওই চক্রের আরো দুই সদস্য সাকিব ও রনি পালিয়ে যায়।

আটক আবুল কাশেম (৩০) উপজেলার চরগাজী ইউনিয়নের ইউপি সদস্য ফরিদ উদ্দিনের সৎ ভাই ও শাহে আলমের ছেলে এবং মো: ইউসুফ (২৮) একই এলাকার ইন্দ্রিস ব্যাপারির ছেলে।

স্থানীয়রা জানান, এ চক্রটি বিভিন্ন সময় চরাঞ্চল থেকে কৃষকদের গরু চুরি করে বিক্রি করে দেয়। তারা চুরি করে প্রতিটি গরু ২০ হাজার টাকা করে অন্যত্র বিক্রি করে দেয়।

চরগাজী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দিদার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উদ্দিনের সৎ ভাই আবুল কাশেম এরআগে দুটো গরু ও একটি মহিষ চুরি করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ওই দুই চোরকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

মিসু সাহা নিক্কন/বার্তা

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com