সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে পিকেটারদের ইটের আঘাতে দুই পুলিশসহ আহত ৫, আটক-১

রামগতিতে পিকেটারদের ইটের আঘাতে দুই পুলিশসহ আহত ৫, আটক-১

রামগতিতে পিকেটারদের ইটের আঘাতে দুই পুলিশসহ আহত ৫, আটক-১ প্রতিকী ছবিঃ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় হরতাল চলাকালে পিকেটারদের ছোঁড়া ইটের আঘাতে দুই পুলিশ সদস্যসহ তিন পথচারী আহত হয়েছে। পরে, তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার সকাল ৯ টার দিকে উপজেলার আজাদনগর ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুুলিশ সদস্যরা হলেন, রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ও উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মান্নান। পথচারীদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, হরতাল সমর্থকরা রামগতি-সোনাপুর আঞ্চলিক সড়কের আজাদ নগর ব্রীজ এলাকায় পিকেটিং করছিলো। এসময় পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়ে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।

 

মিসু সাহা নিক্কন/বার্তা-23

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com