সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ

রামগতিতে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ

রামগতিতে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহন কর্মকর্তা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার সকালে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহাম্মদ সুরাইয়া জাহান।

বিশেষ অতিথি ছিলেন-পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান।

প্রধান অতিথি জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহাম্মদ সুরাইয়া জাহান বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (২৭৭) আসনের রামগতি উপজেলার ৬৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসময় তিঁনি জনসাধারণ ও ভোটারদের উদ্দেশ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে আশ্বাস প্রদান করেন এবং সকল ভোটারদের তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান করেন।

এ উপলক্ষে ৬৭ জন প্রিজাইডিং অফিসার, ৪৭৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৫৬ জন পোলিং অফিসারদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। এ উপজেলায় মোট ৪৭৮টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সৈয়দ আমজাদ হোসেন বলেন, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে ৩ লাখ ৭৯ হাজার ৬৩৪ ভোটার রয়েছেন। রামগতি উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬ হাজার ৫৭ জন এর মধ্যে পুরুষ ১ লাখ ৭ হাজার ৩২২ জন, নারী ৯৮ হাজার ৭৩৪ জন ও ১ জন হিজড়া ভোটার। রামগতির ৯টি ইউনিয়ন, রামগতি পৌরসভা ও কমলনগরের ৯টি ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত। আসনটির ১২১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, এরমধ্যে রামগতিতে ৬৭ টি ও কমলনগরে ৫৪ টি কেন্দ্র।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com